ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যেপাড়া মসজিদে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা মসজিদে আগুন ধরিয়ে দেয়। এতে মসজিদের ভেতরের আসবাবপত্র ও পবিত্র কোরআন শরিফ পুড়ে যায়। আগুনের ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, এর আগে গত ১২ তারিখেও পাশের আরেকটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরপর দুই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।
এলাকাবাসী জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা জানানো হবে।
এ জাতীয় আরো খবর..